নির্ভরযোগ্য সংবাদ, সবার আগে
ad728

ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে উত্তাল ইস্তারঘাট, মানববন্ধনে এলাকাবাসী

প্রিন্ট
ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে উত্তাল ইস্তারঘাট, মানববন্ধনে এলাকাবাসী
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
Views: 109
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তারঘাট এলাকায় অবস্থিত ধানকুঁড়া রিসোর্ট স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রিসোর্টটিকে কেন্দ্র করে মাদক, জুয়া ও কথিত অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এসব বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ইস্তারঘাট বাজারে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকেরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ধানকুঁড়া রিসোর্টকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এতে এলাকার উঠতি বয়সী যুবসমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় সামাজিক পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, এলাকার যুবসমাজকে রক্ষা এবং সামাজিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এ সময় তারা রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধ ও সিলগালা করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর। তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। রিসোর্টকে ঘিরে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

সেলিম আকন্দ বলেন, “ধানকুঁড়া রিসোর্টকে ঘিরে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যুবসমাজ ও এলাকার সামাজিক পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

এ সময় মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম, জাকির হোসেন মাস্টার, বিল্লাল হোসেন ও হৃদয় তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

মানববন্ধন থেকে এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তারা জানান, অভিযোগগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার সোশ্যাল নিউজ কার্ড।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি সংবাদের জন্য স্কয়ার HD কার্ড তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

কমেন্ট বক্স

এ জাতীয় আরও খবর