advertisement
advertisement

ভালুকায় স্বামীকে বাইরে নিয়ে যাওয়ার পর গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১


কালকথন ডট কম | প্রতিবেদক: কালকথন ডট কম প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
ভালুকায় স্বামীকে বাইরে নিয়ে যাওয়ার পর গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

advertisement
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে এক যুবককে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে যাওয়ার পর তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ির মালিকের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী। মামলার প্রধান আসামি রাজিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, নেত্রকোনার বাসিন্দা ওই যুবক স্ত্রীকে নিয়ে প্রায় ১৫ দিন আগে বাড়িটিতে ভাড়া ওঠেন। ঘটনার রাতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন। বিকাশে টাকা পাঠানোর কথা বলে তাঁকে স্থানীয় চেয়ারম্যান বাড়ি মোড়ে নিয়ে যান। সেখানে দোকান বন্ধ থাকায় তাঁরা একটি চায়ের দোকানে অপেক্ষা করেন।

প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর সিরাজুল ওই যুবককে বাসায় ফিরে যেতে বলেন। বাসায় ফিরে তিনি স্ত্রীকে কান্নাকাটি করতে দেখেন। পরে তাঁর স্ত্রী জানান, স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে বাড়ির মালিকের ছেলে রাজিব মিয়া ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এ সময় অপর অভিযুক্ত হেলাল উদ্দিন ঘরের বাইরে পাহারায় ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় রাজিব মিয়াকে প্রধান আসামি করে সিরাজুল ইসলাম ও হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান আসামি রাজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক কালকথন
সত্যের পথে নির্ভীক
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর