Kalkathon.com
Kalkathon.com
সংবাদটির পরিচ্ছন্ন প্রিন্ট সংস্করণ
ক্যাম্পাস

জানালাটা খুলা - শফিকুল ইসলাম খান

প্রতিবেদক: Kalkathon.com প্রকাশ: Aug 3, 2026 প্রিন্ট: 03 Aug 2026, 08:10 PM
জানালাটা খুলা - শফিকুল ইসলাম খান
অবিরাম বৃষ্টির রিমঝিম ছন্দ 
কতক্ষণ রাখা যায় জানালাটা বন্ধ? 
নিষিদ্ধ কেন খোলা,গিয়ে তাই ভুলে 
শেষমেষ জানালাটা দিয়েছি খুলে।
সাথে সাথে বাতাসে এলো দুর্গন্ধ
ভাবি ফের জানালা কি করে দিব বন্ধ? 

জলকণা চোখ মুখ বুকটাকে ভেজালো
জোনাকিরা নিয়ে এলো মিটি মিটি আলো। 
কামিনীর গন্ধটা নাকে এসে লেগে
ভেতরের ইন্দ্রিয়টা উঠেছিল জেগে। 
জোনাকি ও কামিনীকে করেছি প্রশ্ন-
আঁধার দুর্গন্ধ মাখা কেন জীবনের স্বপ্ন? 

উত্তরে শুনেছি খুলে রাখ জানালা 
ভেঙে ফেল বন্ধ ঘরের এই তালা
জীবনের সাথে যদি রাখ যোগাযোগ 
আঁধার দুর্গন্ধ তার নয় দুর্ভোগ।
জীবনের সবটাই নয শুধু কালো
তারই মাঝে আছে কিছু সৌরভ আলো।

জানালাটা খুলে তাই রই কান পেতে
জীবনের ক্ষীণ আলো, ছন্দ,গন্ধ যদি আসে ফিরে!
(আমার বিছানার পাশের জানালা,সাথে নিম গাছ)
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কালকথন ডট কম
Official print copy